শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও
College Academic Excellence

College Academic Excellence

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: লক্ষ্মীপুর জেলায় প্রেন্সিপাল কাজী ফারুকী কলেজের অনন্য সাফল্য

শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার স্বীকৃতি দিতে আয়োজিত 'জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬'-এ লক্ষ্মীপুর জেলা পর্যায়ে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। প্রতিষ্ঠানটি একাধারে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী—এই চারটির সবকটি শীর্ষ ক্যাটাগরিতেই লক্ষ্মীপুর জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

অর্জনসমূহের এক নজর:

  • শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ): মানসম্মত শিক্ষা প্রদান, সুশাসন এবং সার্বিক পরিবেশের স্বীকৃতি হিসেবে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ 'জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬'-এ লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছে।

  • শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ): কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ নূরুল আমিন তাঁর দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক গুণাবলী ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে পুরস্কৃত হয়েছেন।

  • শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ): পাঠদানে আন্তরিকতা, দক্ষতা ও উদ্ভাবনী মেধার স্বীকৃতিস্বরূপ ইংরেজি বিভাগের প্রভাষক আক্তার হোসাইন আবির লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন।

  • শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ): পড়াশোনা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অসামান্য নৈপুণ্য দেখিয়ে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুবাহ নুর অর্জন করেছে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ)-এর গৌরব।

প্রতিটি অর্জনের স্মারক হিসেবে জেলা পর্যায় থেকে সংশ্লিষ্টদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

কলেজ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দিকনির্দেশনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিষ্ঠার সম্মিলিত ফলেই এই অসামান্য অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের শিক্ষামূলক যাত্রায় এক নতুন মাইলফলক যোগ করল এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের জন্য পুরো পরিবারকে অনুপ্রাণিত করবে।
× Achievement Image